ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ,শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জন্মভূমি; বাংলাদেশের দক্ষিণের জেলা ঝালকাঠি । এই জেলার নারী শিক্ষার বাতিঘর হিসেবে ১৯৮১ সাল থেকে ঝালকাঠি মহিলা কলেজ যাত্রা শুরু করে। যাত্রার পরবর্তীতে ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয় । শুরু থেকে এখনও পর্যন্ত কলেজটি অত্যন্ত সুনামের সাথে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে।
শিক্ষা মানুষের সামগ্রিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। একটি জাতির অগ্রগতি নির্ভরকরে তার শিক্ষারমান ও বিস্তারেরওপর। এই বিশ্বাসকে ধারণ করে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ দীর্ঘ দিন ধরে নারী শিক্ষার প্রসার, জ্ঞানচর্চা এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়, বরং সৃজনশীলতা, মানবিকতা এবং নেতৃত্বগুণে সমৃদ্ধএকজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়েতোলা।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গেতাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হচ্ছে। কৃত্রিমবুদ্ধিমত্তার এইযুগে একজন শিক্ষার্থী শুধু প্রতিষ্ঠান কিংবা দেশের শিক্ষার্থী নয় বরং সে হয়েওঠে বিশ্ব শিক্ষার্থী। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সেই লক্ষ্যে গড়ে তোলার প্রয়াসনিয়ে নিরলস প্রচেষ্টাকরে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাসকরি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং দেশের উন্নয়নে যোগ্যও দক্ষ নারী গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সকলের সুস্বাস্থ্য, সফলতাও মঙ্গল কামনাকরছি।
PROFESSOR MD. ELIAS BEPARI
principal